যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬, বুধবার ২ আষাঢ় ১৪৩৩

ওপারে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’, অবশেষে মুক্তির খবর

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৫:২৬ AM

১৮
ওপারে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’, অবশেষে মুক্তির খবর

কৌশিক গাঙ্গুলির আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’ অবশেষে মুক্তির তারিখ পেল। আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন ও মানবিক আবেগের গল্প নিয়ে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। ছবিতে জয়া আহসান, কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলীর অভিনয় বিশেষ প্রশংসা অর্জন করে। সেই বছরের অন্যতম সফল ছবির তালিকায়ও জায়গা করে নেয় এটি।

পরবর্তীতে ২০২৫ সালের জুনে শুরু হয় সিক্যুয়েলের শুটিং। তবে দীর্ঘ প্রতীক্ষার পর এবার আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা এলো। নির্মাতা কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, প্রথম পর্বের ঘটনার কয়েক বছর পর একটি বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হবে সুমন, শুভ্রা ও মেঘনা। গল্পে নতুনভাবে যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায়। সন্তানকে ঘিরে তৈরি হওয়া এক জটিল পরিস্থিতি এবার গল্পের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

তিনি বলেন, “তিনটি চরিত্রের অনেক অজানা দিক এবার সামনে আসবে। শিশুকে কেন্দ্র করেই মূল সংকট তৈরি হয়, যেখানে দুই ‘অর্ধাঙ্গিনী’র পথ আবার মিলিত হয়।”

অন্যদিকে জয়া আহসান বলেন, “গল্পটি খুবই পরিণত ও আবেগঘন। দর্শকের ভালোবাসা পেয়েছিল প্রথম পর্ব। এবার সেই প্রত্যাশাকে ছাড়িয়ে যাওয়াই আমাদের চ্যালেঞ্জ।”

মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে আজ প্রকাশিত হবে ছবিটির ফার্স্টলুক।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!