যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬, বুধবার ২ আষাঢ় ১৪৩৩

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে: স্বাস্থ্য সচিব

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৬:০৪ AM

১৯
হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে: স্বাস্থ্য সচিব

দেশে চলমান হামের প্রাদুর্ভাব, টিকা সংকটের কারণ এবং শিশু মৃত্যুর ঘটনাগুলো নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, এসব ঘটনায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) এ আয়োজন করে। স্বাস্থ্যসচিব বলেন, “হামের প্রকোপ ও টিকা সংকটের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। কেন এত শিশুর মৃত্যু হলো, তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।”
তিনি আরও বলেন, প্রতিটি মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায় রয়েছে এবং এসব ঘটনার যথাযথ তদন্ত করা জরুরি। ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পিডিয়াট্রিক ইনফেকশাস ডিজিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মির্জা জিয়াউল ইসলাম। এতে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রতীক ইজাজ। আলোচনায় অংশ নেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক ভাইরোলজিস্ট ডা. খন্দকার মাহবুবা জামিল, বিএমইউর নবজাতক বিভাগের অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, জনস্বাস্থ্যবিদ অধ্যাপক ডা. বে-নজীর আহমেদ, ডা. মুশতাক হোসেন, টিকা বিশেষজ্ঞ ডা. তাজুল ইসলাম এ বারি, বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামসহ বিভিন্ন বিশেষজ্ঞ ও চিকিৎসকরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!