ডেঙ্গু প্রতিরোধে দুই থেকে তিনদিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ শনিবার সকালে রবীন্দ্র সরোবর-এ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “যে প্রতিষ্ঠান বা স্থাপনায় ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাবে, সেখানে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে দুই থেকে তিনদিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”
তিনি আরও বলেন, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী এবার ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ হতে পারে। বিশেষ করে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি থাকায় আক্রান্তদের রক্তক্ষরণও হতে পারে। এ কারণে সবাইকে আগেভাগেই সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, সিটি করপোরেশনের জরিপ অনুযায়ী দক্ষিণ সিটির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে, যার মধ্যে ২৮টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আব্দুস সালাম বলেন, “জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ—এই সমন্বিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।”
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!