যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬, বুধবার ২ আষাঢ় ১৪৩৩

ভালো আম চিনবেন কীভাবে

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৬:০৩ AM

২৩
ভালো আম চিনবেন কীভাবে

গ্রীষ্মকাল মানেই আমের মৌসুম। বাজারে এখন নানা জাতের আমের সমাহার। তবে সব আম সমান সুস্বাদু বা মানসম্মত হয় না। অনেক সময় অপরিপক্ব, অতিরিক্ত পাকা বা স্বাদহীন আম কিনে হতাশ হতে হয়। কয়েকটি বিষয় খেয়াল রাখলে সহজেই ভালো ও স্বাভাবিকভাবে পাকা আম বেছে নেওয়া যায়।

গন্ধে মিলবে ইঙ্গিত

পাকা আমের বোঁটার কাছে সাধারণত মিষ্টি ও সতেজ গন্ধ থাকে। যদি কোনো গন্ধ না থাকে, তাহলে আমটি এখনও পুরোপুরি পাকেনি বলে ধরে নেওয়া যায়।

আলতো চাপ দিয়ে দেখুন

আমের পাকা–কাঁচা বোঝার আরেকটি উপায় হলো আলতো করে চাপ দেওয়া। পাকা আম সামান্য নরম হবে, তবে খুব বেশি নরম হলে তা অতিপাকা হওয়ার ইঙ্গিত হতে পারে।

শুধু রঙ দেখে নয়

আমের রঙ দেখে পাকা কি না, তা সব সময় বোঝা যায় না। বিভিন্ন জাতের আমের রঙ ভিন্ন হতে পারে। তাই খোসা মসৃণ ও দাগমুক্ত কি না, সেটি খেয়াল করা বেশি গুরুত্বপূর্ণ।

কুঁচকে যাওয়া আম এড়িয়ে চলুন

খোসা কুঁচকে গেলে বুঝতে হবে আমটি সতেজতা হারিয়েছে। ভালো আম সাধারণত টানটান, ভারী ও আকর্ষণীয় আকৃতির হয়।

ওজনেও আছে ইঙ্গিত

একই আকারের দুটি আমের মধ্যে যে আমটি তুলনামূলক ভারী, সেটিতে সাধারণত বেশি শাঁস ও রস থাকে। তাই আম কেনার সময় হাতে নিয়ে ওজন অনুভব করে দেখতে পারেন।

স্বাভাবিকভাবে পাকা কি না

স্বাভাবিকভাবে পাকা আমে সাধারণত সমান রঙ ও স্বাভাবিক সুগন্ধ থাকে। অস্বাভাবিকভাবে উজ্জ্বল বা অসমভাবে পেকে যাওয়া আম কেনার ক্ষেত্রে সতর্ক থাকা ভালো।

কিছু সহজ বিষয় খেয়াল রাখলেই বাজার থেকে মিষ্টি, রসালো ও সুস্বাদু আম বেছে নেওয়া সহজ হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!