যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬, বুধবার ২ আষাঢ় ১৪৩৩

গুদামে ২২ লাখ টন খাদ্য মজুদ, নতুন দায়িত্ব গ্রহণকারী হতাশ হবেন না: খাদ্য উপদেষ্টা

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৫ AM

৪৫
গুদামে ২২ লাখ টন খাদ্য মজুদ, নতুন দায়িত্ব গ্রহণকারী হতাশ হবেন না: খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, দেশের খাদ্য মজুদ বর্তমানে ২২ লাখ ১০ হাজার টনের বেশি, যা সরকারি নিরাপদ মজুদের লক্ষ্যমাত্রা ১৩.৫ লাখ টনের চেয়ে অনেক বেশি।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি বলেন, “দুই দিন পর যিনি দায়িত্ব নেবেন, তাকে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। ধীরস্থিরভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।”

তিনি আরও জানিয়েছেন, সরকারের বিভিন্ন প্রোগ্রাম চলমান রয়েছে এবং খাদ্য মজুদ পর্যাপ্ত থাকার কারণে সেগুলোতে কোনো ব্যাহত হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের ডিজিটালাইজেশন প্রকল্পের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই খতিয়ান ও নকশা পান, মিউটেশন ও ভূমি উন্নয়ন কর প্রদানও অনলাইনে হচ্ছে।

ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রমকে মন্ত্রণালয়ের অধীনে আনার উদ্যোগ সফল না হওয়ায় নিজ দায়িত্ব স্বীকার করেছেন আলী ইমাম মজুমদার। তিনি বলেন, “আমি কাউকে দায়ি করব না, পারিনি তাই ব্যর্থতার দায়ভার নিচ্ছি।”

উল্লেখ্য, খাদ্য উপদেষ্টা দুই অর্থবছরের সম্পদ বিবরণী মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছেন এবং আইনগতভাবে সবকিছু যথাযথ আছে বলে জানিয়েছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!