যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬, বুধবার ২ আষাঢ় ১৪৩৩

আজ থেকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেলাম: প্রধান উপদেষ্টা

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৪ AM

৪১
আজ থেকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেলাম: প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভোট দেওয়ার পর তিনি বলেছেন, “আজ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম। আমাদের দুঃস্বপ্নময় অতীতকে বর্জন করে নতুন সূচনার পথে এগিয়ে যাওয়ার দিন এটি।”

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল ভোটকেন্দ্রে তিনি ভোট দেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি নিজের অনুভূতি ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আজ আমার জীবনের এক মহা আনন্দের দিন। এই দিনটিকে আমরা জাতির জন্মদিন হিসেবেও বিবেচনা করতে পারি। দিনব্যাপী উৎসব করতে পারি, সবাই মিলে আনন্দ ভাগাভাগি করতে পারি। বাংলাদেশের সবার জন্য আজ মুক্তির দিন।”

গণভোটের গুরুত্ব তুলে ধরে ড. ইউনূস বলেন, “গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সারা দেশ পাল্টে যাবে। তাই সবাইকে আহ্বান জানাচ্ছি, যেন তাঁরা গণভোটে অংশ নেন এবং নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখেন।”

দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আসুন, আমরা সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলি।”

ভোটগ্রহণ ঘিরে কেন্দ্রের বাইরে নিরাপত্তা জোরদার ছিল। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!