যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬, বুধবার ২ আষাঢ় ১৪৩৩

দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৩ AM

৪৩
দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব শেষ হওয়ার পরও দেশে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তার বিদায়ী সভায় তিনি বলেন, “একটা নির্ভেজাল, উৎসবমুখর ও ক্রেডিবল নির্বাচন হয়েছে। নির্বাচনের দিন ব্যালট বাক্স ছিনতাই বা অন্য কোনো গুরুতর ঘটনা ঘটেনি। কুলাউড়ার একটি ঘটনা ঘটতে গিয়েছিল, তা সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয়েছে। আমাদের সবচেয়ে বড় ভালো লাগার বিষয় হচ্ছে একটি ফ্রি-ফেয়ার ইলেকশন হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি দায়িত্ব নেওয়ার সময় পরিস্থিতি ভঙ্গুর ছিল, কিন্তু এখন মন্ত্রণালয় স্থিতিশীল অবস্থায় রয়েছে। সামনে যে মন্ত্রী দায়িত্ব নেবেন, তার জন্য দোয়া থাকবে। বাস্তব জীবনে সবসময় চ্যালেঞ্জ আছে, তবে তা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে হবে।”

জাহাঙ্গীর আলম চৌধুরী কর্মকর্তাদের প্রশংসা জানিয়ে বলেন, “আমাদের সঙ্গে যারা কাজ করেছে, তারা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বন্ধ করায় কিছুটা স্বস্তি এসেছে।”

দেশে থাকবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “অবশ্যই দেশে থাকবো। কেউ কখনো বলতে পারবে না যে আমার আত্মীয় কোনো সুপারিশ করেছে।”

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!