বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান এবং অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মেয়ে ব্যারিস্টার আদিবা রুহুল।
শনিবার (১৩ জুন) সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ব্যারিস্টার জাইমা রহমান নিজেও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি জানান।
বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবারের এমসিকিউ পরীক্ষায় মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় অংশ নেন ৩৭ হাজার ৮০ জন। বার কাউন্সিল সূত্রে জানা গেছে, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হয়—এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা। এসব ধাপ সফলভাবে উত্তীর্ণ হলে প্রার্থীরা আইনজীবী হিসেবে প্র্যাকটিসের সুযোগ পান।
বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পুরো পরীক্ষার নীতিমালা ও দিকনির্দেশনা নির্ধারণ করে থাকে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!