যুক্তরাষ্ট্র   বুধবার ১৭ জুন ২০২৬, বুধবার ২ আষাঢ় ১৪৩৩

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৫:২২ AM

২১
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৮ মে) ভোরে সদর উপজেলার গাগান্না গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মজিবর খাঁ (৬০) ও তার স্ত্রী মোমেনা খাতুন (৫৫)। তারা উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের বাসিন্দা ছিলেন। স্বজনদের বরাতে জানা যায়, ভোরে নিজ বাড়িতে বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে ধান উড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন মজিবর খাঁ। তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী মোমেনা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!