রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর তেজগাঁও বিভাগ।
সোমবার তেজগাঁও বিভাগের আওতাধীন অপরাধপ্রবণ এলাকাগুলোতে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা থেকে ২৭ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৪ জন, আদাবর থানা থেকে ৫ জন, তেজগাঁও থানা থেকে ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১২ জন এবং হাতিরঝিল থানা থেকে ৭ জনকে আটক করা হয়েছে।
অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!