দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাত কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত শান্তিচুক্তির উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সবসময়ই সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাত নিরসন এবং উত্তেজনা হ্রাসের পক্ষে অবস্থান নিয়ে আসছে। যুক্তরাষ্ট্র–ইরানের এই উদ্যোগকে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এই প্রক্রিয়ায় অবদান রাখা সব পক্ষ ও সহায়তাকারীদের প্রচেষ্টার প্রশংসা করা হচ্ছে। বাংলাদেশ আশা করে, আসন্ন চুক্তি বাস্তবায়িত হবে এবং তা টেকসই হবে।
বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে সংশ্লিষ্ট সব পক্ষকে সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিদ্যমান মতপার্থক্য নিরসনের আহ্বান জানানো হয়েছে।
জানা গেছে, আগামী ১৯ জুন জেনেভাতে দুই দেশের মধ্যে চূড়ান্ত শান্তিচুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!