যুক্তরাষ্ট্র   সোমবার ১৫ জুন ২০২৬, সোমবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৬:০০ AM

২৬
ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

হাম ও রুবেলার টিকা যথাসময়ে আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং টিকার অভাবে শিশু মৃত্যুর ঝুঁকি তৈরি করার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

আজ সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর–নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এ মামলার আবেদন করেন।

মামলার আবেদনে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ আরও তিনজনকেও আসামি করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগে বলা হয়, টিকা যথাসময়ে আমদানি ও সরবরাহ না করায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে এবং এ কারণে শিশুমৃত্যুর মতো পরিস্থিতির দায় আসামিদের ওপর বর্তায়।

আদালত সূত্রে জানা গেছে, বিষয়টি গ্রহণযোগ্যতা নিয়ে শুনানির জন্য উপস্থাপিত হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!