যুক্তরাষ্ট্র   সোমবার ১৫ জুন ২০২৬, সোমবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবসে দোয়া চাইলেন পানি সম্পদমন্ত্রী এ্যানি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ AM

৬৭
নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবসে দোয়া চাইলেন পানি সম্পদমন্ত্রী এ্যানি

নবনিযুক্ত পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবসে দেশের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, দল-মত নির্বিশেষে দায়িত্ব সুন্দরভাবে পালন করতে সকলের সহায়তা ও দোয়া প্রয়োজন।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ্যানি। তিনি বলেন, “দায়িত্বটি বড় এবং দীর্ঘ অপেক্ষা ও বহু ত্যাগের পর আমরা দায়িত্ব গ্রহণ করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি।”

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা দায়িত্ব পালন করবেন। দল-মত নির্বিশেষে দেশের কল্যাণে কাজ করতে পারার জন্য তিনি সকলের দোয়া কামনা করেন।

প্রথম কর্মদিবসের সকালে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!