যুক্তরাষ্ট্র   সোমবার ১৫ জুন ২০২৬, সোমবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শহীদ ইউসুফের পরিবারের পাশে বিএনপির প্রতিনিধি দল

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৫:২৫ AM

৩৮
শহীদ ইউসুফের পরিবারের পাশে বিএনপির প্রতিনিধি দল

ছাত্র–জনতার গণ–আন্দোলনে নিহত ইউসুফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–সমর্থিত সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। পরিবারের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর সহমর্মিতার বার্তাও পৌঁছে দেওয়া হয়।

সম্প্রতি একটি গণমাধ্যমে শহীদ পরিবারের মানবিক কষ্ট নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে তা তারেক রহমানের নজরে আসে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। এরপরই দলের পক্ষ থেকে পরিবারের খোঁজখবর নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

সোমবার রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় ইউসুফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলটি। তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টাও।

প্রতিনিধি দল শহীদের মা সাথী ইসলামের সঙ্গে কথা বলে সমবেদনা জানায়। একই সঙ্গে ইউসুফের শহীদের মর্যাদা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেওয়া হয়।

সাক্ষাৎকালে নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় নেতারা বলেন, আন্দোলনে নিহতদের পরিবারকে পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। তাঁরা শহীদ পরিবারের যথাযথ স্বীকৃতি ও সহায়তা নিশ্চিত করার দাবি জানান।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!