যুক্তরাষ্ট্র   সোমবার ১৫ জুন ২০২৬, সোমবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসলামিক বক্তা মাওলানা হাবিবুর রহমানের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৭ AM

৭০
ইসলামিক বক্তা মাওলানা হাবিবুর রহমানের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

প্রখ্যাত ইসলামিক বক্তা মাওলানা মীর হাবিবুর রহমান–এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা।

মঙ্গলবার (৩ মার্চ) এক শোকবাণীতে তিনি বলেন, মাওলানা হাবিবুর রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। “আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তিনি কুরআন-সুন্নাহর বার্তাকে হিকমত ও যুক্তির সঙ্গে মানুষের সামনে উপস্থাপন করতেন এবং যুক্তিনির্ভর প্রাঞ্জল বয়ানের জন্য দেশে-বিদেশে ‘যুক্তিবাদী’ নামে সমধিক পরিচিতি লাভ করেছিলেন।”

শোকবার্তায় ডা. শফিকুর রহমান আরও বলেন, “তার মৃত্যুতে জাতি একজন প্রখ্যাত আলেম ও ইসলামী বক্তাকে হারাল। তিনি আজীবন ওয়াজ-নসিহতের মাধ্যমে সমাজকে পরিশুদ্ধ করা এবং মানুষের নৈতিক চরিত্র গঠনে নিরলসভাবে কাজ করে গেছেন। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।”

তিনি মরহুমের শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!