চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, বিএনপি জনগণের মেন্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, কোনো আপস বা কারচুরির মাধ্যমে নয়। জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে।
রোববার কোতোয়ালি থানার কৃষকদলের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে 'ঈদ উপহার বিতরণ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার শুধু নির্দিষ্ট গোষ্ঠীর নয়, সকল শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি দূর করে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।
সুসংবাদ হিসেবে তিনি জানান, সরকার কৃষকদের জন্য ইতোমধ্যে ১৫০০ কোটি টাকার ঋণ মওকুফ করেছে এবং পহেলা বৈশাখের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে। কার্ডধারীরা সার, বীজ, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ ন্যায্যমূল্যে পাবেন এবং প্রণোদনা ও সরকারি ভর্তুকি ভোগ করতে পারবেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!