যুক্তরাষ্ট্র   সোমবার ১৫ জুন ২০২৬, সোমবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : জামায়াতে ইসলামীর নায়েবে আমির তাহের

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৭:৩৭ AM

৬৩
রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : জামায়াতে ইসলামীর নায়েবে আমির তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রাষ্ট্রপতি ফ্যাসিস্টের দোসর এবং সংসদে বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই।

আজ বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদের বিরোধী দলের এমপিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

তাহের বলেন, আগামীকাল সংসদ বসবে, সেখানে বিরোধী দলের ভূমিকা কী হওয়া উচিত তা বৈঠকে আলোচিত হয়েছে। যেহেতু অধিকাংশ সংসদ সদস্য নতুন, তাই সংসদের ক্রাইটেরিয়া ও চরিত্র বিষয়ে কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যখন প্রস্তাব আসবে তখন তা প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, “আমরা মনে করি রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই। তিনি স্বৈরাচারের দোসর। বিএনপি কেন তাকে ভাষণ দিতে দিচ্ছে, আমরা পরিষ্কার নই। এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত রয়েছে, যা কাল প্রকাশ করা হবে।”

আরএস- রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!