যুক্তরাষ্ট্র   সোমবার ১৫ জুন ২০২৬, সোমবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৯ AM

৭০
মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস–কে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড মির্জা আব্বাসের সিটি স্ক্যান রিপোর্ট পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সম্মতিও নেওয়া হয়েছে।

মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন, যার মধ্যে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা অন্তর্ভুক্ত।

অস্ত্রোপচারের আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে উপস্থিত হয়ে মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেন এবং মির্জা আব্বাসের চিকিৎসা বিষয়ে অবহিত হন।

ডা. রফিকুল ইসলাম বলেন, মির্জা আব্বাসের সুস্থতা কামনায় পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। তিনি গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারানোর পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!